সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে

মনির হোসেন
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

(মনির হোসেন)

নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  আসামিপক্ষের আইনজীবী আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন— আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম,  সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাসসহ দলের আরো ৩৭ জন নেতাকর্মী।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, আসামিরা ২০২১ সালে ১১ নভেম্বর আটপাড়া উপজেলার সুখারী গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে বিএনপির কর্মী সৈয়দ মোস্তফা সাহেদ কামালের দোকানে হামলা চালান। এ সময় তার দোকান থেকে অন্তত চার লাখ টাকার বেশি মূল্যের মালপত্র লুটপাট এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যান। তখন তারা ওই দোকানের সামনে ককটেল বিস্ফোরণ করেন। এ ঘটনায় সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অক্টোবর সৈয়দ মোস্তফা কামাল বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন।

ওই মামলায় অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আজ সোমবার নেত্রকোনা আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin