মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

আর বাড়ি ফেরা হলো না  পলাশের

সুপক রঞ্জন উকিল  গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।
  • আপডেটের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৫৮১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে মইনুল হাসান পলাশ (৩০) নামে এক মোবাইল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী ওই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার চরশ্রীরামপুর এলাকায় মইনুল হাসান পলাশের  দোকান রয়েছে। সেখানে মোবাইলে টাকা রিচার্জ সহ বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করতো পলাশ। রোববার রাতে দোকান বন্ধ করে বাড়ি পথে রওনা হয় পলাশ। এর কিছুক্ষণ পর চরশ্রীরামপুর এলাকার ফজলুল হকের পুকুর পাড়ে সড়কের পাশে পলাশের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই এএফ এম জাহিদ হাসান বাবু বলেন মোবাইল ব্যাংকিং ব্যবসার কারণে পলাশের সাথে সবসময় কয়েক লক্ষ টাকা থাকতো। রোববার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি ফিরছিল সে। ধারণা করছি টাকা ছিনিয়ে নিতেই দুবৃর্ত্তরা পলাশকে ছুরিকাঘাত করে খুন করেছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin