শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

ইউপি নির্বাচন নিয়ে তৎপর বোকাইনগর ইউনিয়নের প্রাথীরা #ধারাবাহিক প্রতিবেদন

সুপক রঞ্জন উকিল  গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৫৬৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের গুঞ্জন। প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তা ঘাটে আলোচনার একটাই বিষয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। কে হবেন ৬নং বোকাইনগর ইউপি চেয়ারম্যান এমন গুঞ্জন উপজেলার সর্বত্রই আলোচনার কেন্দ্র বিন্দুতে।
আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি চেয়ারম্যান পদে সম্ভব্য ও দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ (হাবিব), সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান (শহীদ), রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো. মতিউর রহমান মজনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  আল মুক্তাদির শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ছানাউল হক হীরা , রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো. নওয়াব উদ্দিন খান পাঠান, সমাজসেবক ও ব্যবসায়ী মো. কামাল উদ্দিন লিটন, সমাজসেবক ও ব্যবসায়ী  মো. আঃ হেলিম।
৬নং বোকাইনগর ও অন্যান্য ইউনিয়নগুলিতেও বাজতে শুরু করেছে ইউপি নির্বাচনের ডামাডোল। আসন্ন ইউপি নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো. মতিউর রহমান মজনু,
জানান, তিনি আসন্ন নির্বাচনে জয়যুক্ত হয়ে এলাকার অবহেলিত মানুষসহ সর্বস্তরের জনগনের সেবা করতে চান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি প্রতিনিয়ত সাধারণ মানুষের কাছে ছুটে চলেছেন ও দিনরাত ভোটারদের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  আল মুক্তাদির শাহীন; রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো. নওয়াব উদ্দিন খান পাঠান; সমাজসেবক ও ব্যবসায়ী মো. কামাল উদ্দিন লিটনসহ অন্যান্য প্রার্থীরা। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নিজেদের প্রার্থিতা জানান দিয়ে তারা বোকাইনগরের সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin