মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

‘ঈশা খাঁ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান ও শীতবস্ত্র বিতরণ 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে ১৬ শতাব্দীর বাংলার বারো ভূঁইয়াদের প্রধান এবং স্বাধীন চেতনার বীর জমিদার ঈশা খাঁ’র ৮৯৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ‘BHDS’ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘ঈশা খাঁ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ জানুয়ারি) নান্দাইল উপজেলার ১নং বীর বেতগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামে কবি’র জন্মভিটা (মোড়ল বাড়িতে) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘BHDS’ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট কবি ও সংগঠক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার আবদুল হান্নান ইউজেটিক্স-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম।
এছাড়া শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও যুবদল নেতা আব্দুস সামাদের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, ডা: তানভীর হাসান তানিম, ইউপি সদস্য আব্দুল কাইয়ূম মুকুল, এডভোকেট খাইরুল ইসলাম,শিক্ষক ও সাংবাদিক শরীফ শাহীন সাংবাদিক গোলাম মোস্তফা কবি ও সাহিত্যিক সাংবাদিক শামছুজ্জামান বাবুল, কবি কামরুল ইসলাম জুয়েল, ফরিদুল হাসান মুক্তি, সমাজ সেবক নুরুল ইসলাম, সাংবাদিক শাহজাহান ফকির প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ কবি, গীতিকার ও সাহিত্য চর্চা বিশেষ অবদানের জন্য আব্দুল হান্নান ইউজেটিক্স এবং চিকিৎসা সেবা, কবি ও সাহিত্য চর্চায় অবদানের জন্য ডা: তানভীর হাসান তানিম এর হাতে ‘ঈশা খাঁ অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেন। এছাড়া অনুষ্ঠান শেষে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে ‘BHDS’ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin