মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

কেন্দুয়ায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬৯৯ বার পড়া হয়েছে

নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার পৌর সদরে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী চাল,সেমাই,চিনি,দুধ বিতরণ করা হয়েছে।

সাউদপাড়া উন্নয়ন সমাজকল্যাণ সমিতির আয়োজনে মঙ্গলবার দুপুরে ১৮০ টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য,বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নাট্যকার রাখাল বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক অপু উকিল অসহায় দুস্থ্য মানুষের উদ্দেশ্যে বলেন-আপনারা কি পেলেন সেটা বড় কথা নয়। এই ছেলেরা বলতে চাচ্ছে বিপদে আপদে তারা আপনাদের পাশে আছে। আমরাও আপনাদের সঙ্গে আছি। মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল দুখী গরীব মানুষদের নেতা,তিনি আপনাদের ভালবাসেন। তাঁর মাঝে কোন অহংকার নেই।

এছাড়াও সমিতির কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম,কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁঞা, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান,সংগঠনের সভাপতি মুকুল মিয়া প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কমিশনার আনিসুর রহমান রতন ও আসাদুজ্জামান খোকা সহ সাউদপাড়া উন্নয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃমুকুল মিয়া, মোফাজ্জল হোসেন, শ্রীঃসুজিদ মল্লিক দাস, সাব্বির আলম তালুকদার সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin