মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

কেন্দুয়ায় পরিবেশ রক্ষায় মুরগীর ফার্ম না করতে লাল নিশান

কেন্দুয়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪৫১ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভাস্থ চকপাড়া খানকা শরীফের পাশে আবাসিক এলাকায় মুরগীর ফার্ম না করতে আবেদনের প্রেক্ষিতে লাল নিশান টানিয়েছে কেন্দুয়া পৌরসভা কর্তৃপক্ষ। লিখিত অভিযোগে জানা যায়, পৌরসভাস্থ চকপাড়া খানকা শরীফ এলাকায় নিজ জায়গায় মুরগীর ফার্ম করতে উদ্যোগ নেন ছিলিমপুর গ্রামের মৃত খলিলুর রহমান মাষ্টারের ছেলে গোলাম কিবরিয়া। ফার্মের পাশে আবাসিক এলাকাসহ একটি এতিমখানা ও নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা রয়েছে উল্লেখ করে পরিবেশ রক্ষার্থে এখানে মুরগির ফার্ম না করতে কেন্দুয়া পৌরসভার মেয়র বরাবর গত ১৬ জানুয়ারি/২০২২ লিখিত অভিযোগ করেন পাশ্ববর্তী বাসার বাসিন্দা মোঃ বাবুল মিয়া। এরই প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ ফার্ম বন্ধে লাল নিশান টানিয়ে দেন। লিখিত অভিযোগে বাবুল মিয়া উল্লেখ করেন, মোঃ গোলাম কিবরিয়া তার যে জায়গাটিতে মুরগীর ফার্ম করতে চাইছেন সেখানে ফার্মটি হলে পরিবেশ দূষণসহ বাসাবাড়ি, এতিমখানা ও এখানের শিক্ষার্থীদর অসুবিধাসহ পরিবেশের চরম বিঘ্ন ঘটবে এবং নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেবে। তাই অনতি বিলম্বে এর কার্যক্রম বন্ধের দাবী জানান। তিনি বলেন, আবেদনের প্রেক্ষিতে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মইনউদ্দিন খন্দকার স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পৌরসভার পক্ষে উক্ত মুরগীর ফার্মটি না করতে লাল কাপড়ের নিশান টানিয়ে দেওয়া হয়েছে। অভিযোগটিতে মাদ্রাসা, এতিমখানার মোহতামিমসহ বেশ কয়েক জন স্বাক্ষর করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin