রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

গৌরীপুরে  প্রতিটি ইউনিয়নে বইছে ইউপি নির্বাচনী হাওয়া (ধারাবাহিক প্রতিবেদন এ আজ ৩নং অচিন্তপুর)

সুপক রঞ্জন উকিল,  গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৫৬১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩নং অচিন্তপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর মারা যাওয়ায় এই আসনকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।  আগামী ২৩ ডিসেম্বর মধ্যেই ইউপি নির্বাচন সম্পন্নের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। মূলত এরই সূত্র ধরে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা সমালোচনা। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ৩নং অচিন্তপুর ইউনিয়নে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীরা।
এতে দেখা যায় চেয়ারম্যান পদের সম্ভাব্য ১৫জন প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ( আহাম্মদ উল্লাহ), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার মোছা. জাহানারা বেগম, উপজেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি মো. রোকনুজ্জামান  রোকন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. মাজাহারুল ইসলাম রিপন, উপজেলা তাতীঁ লীগের যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম (ছোটন), উপজেলা তাতীঁ লীগের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন (জিয়া) ও জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. দুলাল ফকির।
অধিকাংশ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন ঘিরে প্রচারণায় মাঠে চষে বেড়াচ্ছেন। দলীয় কর্মীদের মনোযোগ আকর্ষণের জন্য মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচন শুরুর আগেই উঠান বৈঠকসহ গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন।
একই ইউনিয়নে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম তালুকদার, সমাজসেবক ও ব্যবসায়ী মো. জায়েদুর রহমান, সমাজসেবক ও জেলা ছাত্রদল নেতা শাহ, মো. উবায়দুল্লাহ সুমন, সমাজসেবক মো. আব্দুল লতিফ, অব. প্রাপ্ত সেনা সদস্য ও সমাজসেবক মো. বদরুল ইসলাম রুয়েল. সমাজসেবক ও সাংবাদিক মুহাম্মদ আব্দুল আওয়াল (বাচ্চু), সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আজিজুল হক সহ সাত জনের নাম শোনা যাচ্ছে।
তবে জনপ্রিয় ও হেভিওয়েট প্রার্থী মনোনয়ন বঞ্চিত হলে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করবে বলে জনগণের মধ্যে কানাঘুষা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin