শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে
মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করতে ময়মনসিংহের গৌরীপুরে রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে রক্তযোদ্ধা সংবর্ধনা ও নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (০৭ মার্চ ) এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সক্রিয় রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান করে অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর জন্য চারজন রক্তযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত রক্তযোদ্ধারা হলেন সিয়াম শেখ, মুনতাসির রহমান মাসুক, ফারহান আবসার তাইফ এবং আকিব আহমেদ।
পরে সংগঠনের আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমরান হাসান এবং সহ-সভাপতি হয়েছেন অপূর্ব হাসান অন্তর। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম জয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির রহমান মাসুক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আফরিদি হাসান নিরব, সাংগঠনিক সম্পাদক সিয়াম শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন লিমন, কোষাধ্যক্ষ ফারহান আফসার তাইফ, সহ-কোষাধ্যক্ষ মেহেদি হাসান রানা, দপ্তর সম্পাদক মোঃ এহসানুল হক জারিফ, প্রিন্ট মিডিয়া সম্পাদক মোঃ শামীম আনোয়ার এবং সহ-প্রিন্ট মিডিয়া সম্পাদক প্রীতম চন্দ্র সরকার।
এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শুভ মিয়া এবং সহ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোঃ আরিফ হাসান সোহাগ, ক্রীড়া সম্পাদক মোঃ আকিব আহাম্মদ, শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি শেখ, সমাজকল্যাণ সম্পাদক সজিব সরকার, রক্তদাতা ও রক্ত সংগ্রহ বিষয়ক সম্পাদক জয় এবং আচার্য ক্যাম্পেইন ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম বাবু।
রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির আহ্বায়ক তাসাদ্দুল করিম ও সদস্য সচিব তরিকুল ইসলাম স্বাক্ষরিত এ কার্যকরী কমিটি আগামী এক বছর বহাল থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin