বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

গৌরীপুর সংগীত নিকেতনে বিজয়ীদের মাঝে পুরস্কার  বিতরণ

সুপক রন্জন উকিল, গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি- 
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৫২৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী ২০২১ উপলক্ষে গৌরীপুর সংগীত নিকেতন কর্তৃক আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার, সনদপত্র বিতরণ ও সংগীতানুষ্ঠান এর আয়োজন করা হয়। এ উপলক্ষে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।

রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি হাসান মারুফ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম, নুরুল ইসলাম, সংগীত নিকেতনের উপদেষ্টা ও ছড়াকার আজম জহিরুল ইসলাম, সরকার শুদ্ধ সংগীত বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ আব্দুল মালেক সরকার, গৌরীপুর শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি শেখ বিপ্লব, অপূর্ব শিল্পী গোষ্টির পরিচালক আব্দুল হান্নান জনি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও মুখ্য প্রশিক্ষক ওস্তাদ এম, এ হাই এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম পরিচালক মোয়াজ্জেম হোসেন সেলিম।
উক্ত অনুষ্ঠানে সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin