বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নেত্রকোনা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৫০৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা পরিষদ কার্যালয়ে ও বিভিন্ন ডাক বাংলো প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।

আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিয়া আহমেদ সুমন, জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আল-আমিনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আল-আমিন সাংবাদিকদের জানান, নেত্রকোনা জেলা পরিষদের অধীনে বিভিন্ন ডাক বাংলো প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় শতাধিক ফলজ গাছের চারা রোপন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin