সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

ট্রাফিক নিয়ন্ত্রণসহ শহর পরিচ্ছন্ন করছে শিক্ষার্থীরা।

বিশেষ প্রতিনিধি আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

 

ট্রাফিক নিয়ন্ত্রণ সহ শিক্ষার্থীরা নেত্রকোনার মদনে পথে নেমেছে সড়কের আবর্জনা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে।

 

৮ আগস্ট রোজ বৃহস্পতিবার সকালে
সারা দেশের ন্যায় মদনেও জনজীবনে ক্রমেই গতিময়তা ফিরে আসছে। পুরো স্বাভাবিক তা বলা যায় না। আগের দিনের তুলনায় আজ অনেক বেশি মানুষ জন দেখা যায়।

সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলছে প্রচুর। তবে এখনোও পুলিশের দায়িত্ব পালন করছেন ছাত্ররা। মদন উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় কলেজ ও স্কুলের শিক্ষার্থীদেরই সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

অনেক শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগে স্বেচ্ছায় যানবাহন নিয়ন্ত্রণ সহ পরিছন্ন কাজের দায়িত্ব পালন করছেন।

 

এদিকে মদনের বিভিন্ন স্থানে অনেক শিক্ষার্থীকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে। তাঁরা গ্লাভস হাতে দিয়ে কোথাও সড়ক ঝাড়ু দিয়েছেন। কোথাও আবর্জনা কুড়িয়ে বস্তায় ভরেছেন।

 

আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রী কলেজ ও মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, টি আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে কাজ করতে দেখা যায়।

এক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের নিজ উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করা হয়েছে। ছাত্র/ছাত্রী মিলে তাঁরাই নিজ ইচ্ছায় এই মানবিক কাজে এগিয়ে আসছে।
তাঁরা আগামীকাল ও মদনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে অংশ নেবেন বলে জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin