সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং সম্প্রতি রাজধানীর মিটফোর্ডে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্বধলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই ২০২৫), পূর্বধলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং আলহাজ্ব আবু তাহের তালুকদার সাহেবের নির্দেশনায় এই ব্যতিক্রমধর্মী মিছিল আয়োজন করা হয়।

মিছিলটি পূর্বধলা বাজার এলাকা প্রদক্ষিণ করে পূর্বধলা রেলক্রসিং এলাকায় গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, “তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করতে একের পর এক ষড়যন্ত্র, অপপ্রচার ও character assassination চালানো হচ্ছে। এই ধরনের অপচেষ্টা দেশের গণতন্ত্র ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।”

তারা আরও বলেন, “মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি স্পষ্ট হয়ে উঠেছে। এর পেছনে একটি গোপন চক্র সক্রিয়ভাবে মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।”

এ সময় বিএনপি নেতৃবৃন্দ দ্রুত বিচার দাবি করেন এবং রাষ্ট্রীয় অপব্যবহার বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin