মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

দল যদি নির্বাচনে আসে কোন শক্তিই আওয়ামীলীগকে পরাজিত করতে পারবে না —-ডাঃ দিপু মনি                        

এ কে এম এরশাদুল হক জনি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৪৮০ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল। তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতিশীল নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন হচ্ছে। এদেশের যা কিছু অর্জন বিশেষ করে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন সব কিছুই এসেছে আওয়ামীলীগের হাত ধরে। আওয়ামীলীগের হাত ধরেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো। উন্নয়নের ধারা ব্যাহত করতে দেশী বিদেশী শত্রুরা আওয়ামীলীগ ও তার সরকারের বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান। তিনি বলেন, দল যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আগামী নির্বাচনে কোন শক্তিই আওয়ামীলীগকে পরাজিত করতে পারবে না। তিনি আওয়ামীলীগকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সুসংগঠিত ও শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত্ব আহবান জানান। তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নেত্রকোণা জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোনা সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষনে এ সব কথা বলেন।
এর আগে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে আমন্ত্রিত অতিথিদের নিয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খান।
 সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রানেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে জি এম খান পাঠান বিমল ও অধ্যাপক ভজন সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
 সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, মহিলা সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সদস্য মারুফা আক্তার পপি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ডাঃ দিপু মনি নেত্রকোণা সদর উপজেলা আওয়ামীলীগে আলহাজ্ব আতাউর রহমান মানিককে সভাপতি ও হাফিজুর রহমান খানকে সাধারণ সম্পাদক এবং পৌর আওয়ামীলীগে অর্পিতা খানম সুমিকে সভাপতি ও টিটু দত্ত রায়কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin