রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

নেত্রকানার দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৫৪০ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের পাইকুড়া গ্রামে সোমবার দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক মোঃ কিতাব আলী (৭৫) নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, পাইকুড়া গ্রামের বৃদ্ধ কিতাব আলী সোমবার দুপুর ১২টার দিকে তার গরুকে খাওয়ানোর জন্য বাড়ির পাশেই একটি বাঁশ ঝাড়ে বাঁশ পাতা কাটতে যায়। বাঁশ ঝাড়ের মধ্য দিয়ে বৈদ্যুতিক লাইন গিয়েছে। বৃষ্টি পরবর্তী সময়ে বৈদ্যুতিক তাররে সাথে বাঁশ লগে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিতাব আলী মাটিতে লুটিয়ে পড়ে। পাশেই কর্মরত একজন এ দৃশ্য দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থলেই কিতাব আলীর মত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, গ্রামের যেখান সেখান দিয়ে বিদ্যুতের তার চলে গেছে। দীর্ঘ সময় ধরে ৈবদ্যুতিক তাররে আশপাশের থাকা বিভিন গাছের ডালপালা না কাটায় সেসব ডাল পালা লম্বা হয়ে তারের সাথে লেগে রয়েছে। প্রায় সময়ই বৃষ্টির সময় বাতাসে বিদ্যুতিক তারের সাথে ডাল-পালা স্পর্শ লাগায় আগুনের সৃষ্টি হচ্ছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নিয়মিত তদারকি না থাকায় এসব মৃত্যুর ঘটনা অহরহ ঘটছে। তারপরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ছে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin