রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

নেত্রকোণার আটপাড়ায় এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অসহায় প্রতিবন্ধীর জায়গা দখলের অভিযোগ উঠেছে

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৫৮১ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নে দেওয়াশ্রী গ্রামের প্রতিবন্ধী পুতুল মিয়া (৫৫) ও প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার প্রভাব কাটিয়ে জায়গা দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়,দীর্ঘ দিন যাবত প্রতিবন্ধী পুতুল মিয়ার সাথে প্রভাব কাটিয়ে হুমকি প্রদর্শন করে আসছেন।
এরই প্রেক্ষিতে ভুক্তভোগী প্রতিবন্ধী  আটপাড়া থানা সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন।
থানায় অভিযোগ দাখিলের পর ১ এপ্রিল শুক্রবার সকালে প্রতিবন্ধী পুতুল মিয়ার সাথে কথার কাটাকাটি এক পর্যায়ে বীরমুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার সহ তার ছেলে মেয়েরা ভুক্তভোগীকে মারধর করে আহত করেন।
পরে আহত অবস্থায় প্রতিবেশী লোকজন উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসে ভর্তি করেন। জায়গা দখল ও মারামারি  বিষয় জানতে চাইলে বীরমুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার (৬০) জানান আমি কোন জায়গা দখলের চেষ্টা করেনি,এবং এখানে কোন মারামারি ঘটনা ঘটেনি,পুতুল মিয়া আমাকে রাজাকার বলায় আমার সন্তানদের সাথে কথার কাটাকাটি হয়েছিল।
এ বিষয়ে সুখারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাজাহানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মারামারি বিষয়টি আমার জানা নেই,তবে জায়গা নিয়ে সমস্যা ছিল আমি ঘটনাস্থলে গিয়ে দু পক্ষকেই বলে আসছি ঈদের পর সবাইকে নিয়ে বসে সমস্যা সমাধান করে দিব।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল মুঠোফোনে কথা বললে এ প্রতিনিধিকে জানান,মারামারি ঘটনায় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin