সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোণার কেন্দুয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে একজন নিহত 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে
নেত্রকোণার কেন্দুুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।  ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ মে) সন্ধ্যার দিকে  উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিঞ্চপুর গ্রামে।
নিহত আব্দুল কাইয়ুম (৬৫) বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজেদুল রহমান সাজু  ও  পুলিশ জানায়, বিঞ্চপুর গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘ দিন ধরে আব্দুল লতিফ গ্রুপের সাথে মাহাবুর রহমান ঝান্টু গ্রুপের বিরোধ চলে আসছিল। শনিবার  বিকালে বাড়ির পাশে পতিত জমিতে ফুটবল খেলতে যায় মাহাবুর রহমান ঝান্টু’র গ্রুপের ছেলেরা। এক পর্যায়ে খেলার বল চলে যায় আব্দুল লতিফ গ্রুপের একজনের জমিতে।  এ নিয়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। সংঘর্ষে মাহাবুর রহমান ঝান্টু’র গ্রুপের  আবুল কাইয়ুমসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে আব্দুল কাইয়ুমের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮ টার দিকে আবুল কাইয়ুম মারা যান।
এ ব্যাপারে কেন্দুুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ  এনামুল হক পিপিএম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্যে লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin