রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়ন পত্র দাখিল

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৪৯৪ বার পড়া হয়েছে
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল সোমবার ছিলো, মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উৎসব মূখর পরিবেশে প্রার্থীরা সকাল থেকেই দলীয় নেতা ও নিজ নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোয়ন পত্র জমা দেন।  তখন উপজেলা প্রাঙ্গন ছিলো নির্বাচনী মিছিল ও স্লোগানে মুখরিত।
পূর্বধলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহামমদ  ফরিদ উদ্দিন আহমেদ সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে সাংবাদিকদের জানান, পূর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ১ জনসহ মোট ১২ জন মনোনয়ন পত্র জামা দিয়েছেন।
 সাধারণ মেম্বার পদে ৪৯ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
আগামী ৬ জানুয়ারি বাছাই, ১৩ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ১৪ জানুয়ারি প্রতিক বরাদ্দ ও ৩১ জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান তৃতীয় ধাপে পূর্বধলা উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শুধুমাত্র ধলামূল গাও ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হওয়ায় তৃতীয় ধাপে নির্বাচন হয়নি। আগামী ৩১ শে জানুয়ারি এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin