মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

নেত্রকোণার মদন উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৫৫৯ বার পড়া হয়েছে

“সরকারের সাথে, কৃষকের কথা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণার মদন উপজেলায় কৃষকদের মাঝে শীতকালীন শাক-সবজি আবাদ বৃদ্ধিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় উচিৎপুর ঘাটে মদন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে উপ সহকারী কৃষি অফিসার গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা আক্তার মনি, মদন থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এন আলম, ফখরউদ্দিন আহমেদ, সাফায়েত উল্লাহ রয়েলসহ অন্যান্য কর্মকর্তা ও কৃষকবৃন্দ।
এ সময় প্রধান অতিথি ৮০ জন কৃষকের মাঝে শীতকালীন শাক-সবজি বীজ, স্প্রে মেশিন ও ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করেন।
পরে, প্রধান অতিথি হিসেবে কাজি মোঃ আবদুর রহমান মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু হ্রাস করার লক্ষে মদন উপজেলার সু-সেবা নেটওয়ার্ক সদস্যদের মাঝে “ডপলার মেশিন” ও ইউনিয়ন ভূমি সহকারী  কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin