বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণায় অতিরিক্ত দামে সার বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে মানববন্ধন

মনির হোসেন
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে রবিবার (২৬ জানুয়ারী) সকাল ১১ টায় বোরো মৌসুমের শুরু থেকেই অতিরিক্ত দামে সার বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টিকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলন নেত্রকোণা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোনায়েম খান, সঞ্চালনায় ছিলেন সংগঠনটির নেত্রকোণা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যপ্রযুক্তিবিদ আসাদুজ্জামান তালুকদার।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম.মুখলেছুর রহমান খান, এনটিভির সাংবাদিক ভজন দাস, বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলার সভাপতি শামীম তালুকদার, কবি আনিসুর রহমান বাবুল, কৃষক পরিবারের সন্তান অন্তর মিয়া, কৃষক আব্দুস সালাম, কৃষক মো: আউলাদ হোসেন, কৃষক চান মিয়াসহ নানা শ্রেণিপেশার মানুষ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, অতি দ্রুত সারের কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারাকারীদের বিরুদ্ধে জরুরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin