রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নেত্রকোণায় ইট ভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে
(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)

ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা  ভাংচুর বন্ধের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতি নেত্রকোণা সদর উপজেলা শাখা ও ইট ভাটার
শ্রমিকরা এই বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতি নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের আকন্দ টিটু মাস্টার, সদর উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর, সদস্য জাকির হোসেন আরিফ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা, ইট ভাটার সাথে শত শত শ্রমিক জড়িত। তারা ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়ে, জিগজাগ ইট ভাটায় পরিদর্শনের নামে প্রতিনিয়ত হয়রানি, মোবাইল কোর্টের নামে জরিমানা, ভোল্ডার মেশিন দিয়ে প্রস্তুতকৃত ইট ভাংচুর ও পানি দিয়ে চুলা বন্ধ করে দেয়ার প্রতিবাদ জানান। পরে নেতৃবৃন্দ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin