বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধকে ভয়ভীতি ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৪৭৩ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেনের পুকুর দখল, পরিবারকে ভয়ভীতি, হত্যার হুমকির প্রতিবাদ, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ দুপুরে মুক্তিযোদ্ধার পরিবার, বিভাগীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও এলাকাবাসীর ব্যানারে গন্ডা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেন, মা জাহেরা খাতুন, ছেলে ফজলুল হক, মেয়ে সোনিয়া আক্তার, ফাওইজিয়া আক্তার, ছেলের বউ মাহমুদা খানম নিলু, বিভাগীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সুলতান আহমেদ, যুগ্ন আহ্বায়ক মোশারফ হোসেন, এলাকাবাসী আবদুল মোতালেব, শফিকুল ইসলাম, মাহবুব ভুইয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেনের ছেলে মেয়েরা কেউ বাড়িতে থাকেন না। এই সুযোগে স্থানীয় একটি মহল তার সহায় সম্পদ দখলের চেষ্টা করছে। মহলটি পুকুর দখল ও মাছ মেরে নিয়ে যায় এবং বাড়ির গাছ কেটে ফেলে। প্রতিবাদ জানালে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে।

তাই বীর মুক্তিযোদ্ধার পরিবারকে ওই মহলটির হাত থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin