মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

নেত্রকোণায় ভূমিহীন পরিবারকে মারধর ও উচ্ছেদের হুমকি

সোহেল মিয়া
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৭ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের সুজন মিয়া পিতা মৃত কেরামত আলীর এক ভূমিহীন পরিবারকে মারধর ও উচ্ছেদের হুমকি দিয়ে আসছে এলাকার কয়েকজন প্রভাবশালীরা।

গত ১২ ডিসেম্বর আনুমানিক বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় সুজন মিয়ার স্ত্রী দীপ্তি আক্তারকে মারধর করে পাশের বাড়ির কয়েকজন মিলে গুরুতর আহত করেছে। পরে এলাকাবাসীর সহযোগীতায় কেন্দুয়া উপজেলা স্ব্যাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভূমিহীন সুজন মিয়ার স্ত্রী বাড়ির পাশে একটি পুরাতন বাথরুম নির্মান করতে গেলে পাশের বাড়ির কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে লাঠিশোঠা নিয়ে, আল মামুন, রাহাত মিয়া পিতা মৃত আব্দুল আউয়াল, রুবেল মিয়া, পরাগ মিয়া, তন্ময় মিয়া পিতা মৃত রুহুল আমিন, কুমকুম বেগম স্বামী আনোয়ার, প্রিয়া আক্তারসহ আরো কয়েকজন মিলে পিঠিয়ে গুরুতর আহত করেছে।

পরে সুজন মিয়ার স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী আরো জানায়, সুজন মিয়া পিতা মৃত কেরামত আলী সে একজন নিরীহ শান্ত প্রকৃতির লোক ও তার পরিবার ৫০ বছরেরও অধিক সময় ধরে বসবাস করিয়া আসিতেছে কৃষ্ণ জীবনপুর মৌজায় ১৯৬২ সাল থেকে এই জমিটি সরকারি সম্পত্তি ১ নং খাস খতিয়ান ভুক্ত হালদাগ নং ৪৮২/৪৮৩ শ্রেণী কান্দা ২৪ শতাংশ জমিতে বসবাস করে এবং এই পরিবারটি ভূমিহীন। গত ১৫-০২-২০২১ তারিখে সুজন মিয়া তার আশ্রয়স্থল বন্দোবস্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সুজন মিয়ার বাড়িটি পরিদর্শন করেন সুজন মিয়া ও সুজন মিয়ার পরিবার ভূমিহীন বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন, অভিযোগ পেয়েছি তদন্তের জন্য পাঠিয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin