শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণায় মাদরাসার দুই শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক আটক

ডেক্স রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৬৬৪ বার পড়া হয়েছে

নেত্রকোণার জেলার সদর উপজেলায় কুনিয়া মাইজপাড়া এলাকায় নয় ও আট বছরের দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষককে আটক করেছে মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার (২৭ আগস্ট) দুপুরের দিকে কুনিয়া মাইজপাড়া তানকুল উলুম মাদরাসার শিক্ষক হাফেজ মোবাশ্বির (৩০) নামে অভিযুক্ত হুজুরকে আটক করা হয়।

অভিযুক্ত হাফেজ মোবাশ্বির সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টেকেরঘাট দক্ষিণপাড়া এলাকার মৃত আজমল হোসেনের ছেলে এবং দুই শিশু ছেলে সন্তানের জনক তিনি।

জানা যায়, কুনিয়া মাইজপাড়া এলাকায় তানকুল উলুম নামে এলাকাবাসী নিজেদের অর্থায়নে মাদারাসাটি প্রতিষ্ঠা করেন। সম্প্রতি সাত-আট মাস আগে ওই মাদাসার শিক্ষকতা পেশায় যোগদান করেন অভিযুক্ত হুজুর। এলাকাবাসী হুজুরকে পরিবারসহ থাকার জন্য ঘর তৈরি করে বাসস্থানের ব্যবস্থা করে দেন। হুজুর স্ত্রী ও দুই শিশু ছেলে সন্তান নিয়ে এখানে থেকে মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষাদান দান করেন।

কুনিয়া গ্রামের নয় এবং উলুয়াটী গ্রামের সাত বৎসর বয়সি মাদরাসার দুই শিক্ষার্থীকে কয়েকবার বলাৎকার করেন হাফেজ মোবাশ্বির। বলাৎকারের বিষয়টি শিশু দুটি প্রথম প্রথম চেপে গেলেও হুজুরের অত্যাচরে বাধ্য হয়ে বাবা-মাকে জানায়। পরে তা এলাকাবাসী জেনে গেলে অভিযুক্ত হুজুর স্ত্রী ও দুই সন্তান রেখে পলায়ন করেন। তিন-চার দিন পালিয়ে থাকায় এলাকাবাসী মোবাইলের মাধ্যমে সমাঝোতা এবং স্ত্রী ও সন্তানদের নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে আসতে বলে। (শুক্রবার) দুপুরের দিকে কুনিয়া এলাকায় আসলে এলকাবাসী পুলিশকে জানালে অভিযুক্ত হুজুরকে আটক করে থানায় নিয়ে আসে।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ হাফেজ মোবাশ্বিরকে আটক করা হয়েছে দুই শিক্ষার্থীসহ অভিভাবকগণ থানায় এসেছেন। অভিযোগ দায়ের এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin