মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

নেত্রকোণা ছাত্রলীগে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, সহিংসতা নেই

অভিজিৎ শান্ত
  • আপডেটের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ১০৫৩ বার পড়া হয়েছে

দীর্ঘ সময় পর গেল বছরের ২৬ শে জুন অনুমোদিত হয়েছে নেত্রকোণা জেলা ছাত্রলীগের কমিটি। এরই রেশ ধরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে জেলার ছাত্রসমাজ।

ইতোমধ্যে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে নেত্রকোণা জেলা শাখার অন্তর্ভুক্ত বেশ কয়েকটি মেয়াদোত্তীর্ণ কমিটি। সেই সাথে শেষ হয়েছে জীবনবৃত্তান্ত নেওয়ার কার্যক্রম। তাই ছাত্রলীগ কর্মীদের নতুন করে পুরনো সেই আশায় বুক বাঁধতে আর কোনো বাঁধা নেই, এমনটাই বললেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান।

এই নিয়ে বিভিন্ন শাখায় শুরু হয়ে গেছে নেতৃত্ব পাওয়ার দৌড়ঝাঁপ। যারা নেতৃত্বে আসবে তাদেরকে জনবিচ্ছিন্ন না হয়ে জনকল্যাণে কাজ করার আহবান জানান এই নেতা।

এভাবেই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লেখক ভট্টাচার্য’র আস্থার প্রতিফলন ঘটাতে ব্যস্ত সময় পার করছেন ছাত্রলীগ নেতা সোবায়েল আহম্মেদ খান।

তিনি বলেন, লেখক ভট্টাচার্য দাদার টাঙ্গাইল ছাত্রলীগ সম্মেলনের সেই কথাটিতে আমি বিশ্বাসী। ছাত্রলীগে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু সহিংসতা থাকবে না। উনার নির্দেশ নেত্রকোণা জেলা ছাত্রলীগে আজ প্রতীয়মান হয়েছে।

ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো। কারণ দিনশেষে ভুলে গেলে চলবে না যে আমরা সকলেই মুজিব আদর্শের ছায়াতলে আছি। তাই সহিংসতাহীন প্রতিযোগিতামূলক রাজনীতির চর্চা করে যাবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin