বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণা পূর্বধলায় দলীয় নেতাকর্মীদের সাথে এমপি বেলালের  মতবিনিময়

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৫৬৪ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পূর্বধলা উপজেলার ১০ ইউনিয়নের দলীয় প্রার্থী ও

নেতৃস্থানীয় আওয়ামী লীগের  নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।
তিনি আজ রবিবার সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে নেতৃবৃন্দের সাথে  পূর্বধলার কাজলাস্থ নিজ বাসভবনে মতবিনিময় করেন।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা, শেখ হাসিনার প্রতীক নৌকা। তিনি নৌকার মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, এমপি পূত্র ওয়াসিক হোসেন অয়ন, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংঘটনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, হাসিমা আক্তার বিরহী, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আইনুল হক আকন্দ, সাবেক উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কফিল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকতসহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin