শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণা সদরে ৪ টি বসতঘর ও নগদ ৯৫ হাজার টাকা আগুনে পুড়ে ছাই

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৬০৫ বার পড়া হয়েছে

নেত্রকোণা সদর উপজেলায় লক্ষিগন্জ ইউনিয়নে ৪ টি বসতঘরসহ নগদ ৯৫ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার (১৪ জুন) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে লক্ষিগন্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের গিডুরপাড়া বাজারের পাশে পুরোনো ভবের বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে।

এতে নগত ৯৫ হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন যাবৎ আমাদের এলাকার কিছু মাদক সেবনকারী দিনে ও রাতে এখানে গিয়ে একটি পরিত্যক্ত ঘরে মাদক সেবন করে আসছিল।

এখানে আমাদের এলাকা ছাড়াও আশে পাশের বিভিন্ন ইউনিয়ন থেকে বড় বড় মাদক সেবন কারী ও মাদক ব্যাবসায়ী প্রায় সময় এদিকে আসে। রাতের বেলা অনেক সময় বাজার থেকে আমরা বাড়ি ফেরার সময় আনা গুনা করতে দেখতে পাই। কিন্তু তাদেরকে আমারা কিছু বলতে পারি না আমাদের আশ পাশের গ্রামের ভাল ভাল ফ্যামিলির সন্তানরা মাদক সেবন ও ব্যাবসার সাথে জরিত হয়েছে। আর এই ঘরটিতে মাদক সেবনের আড্ডা ছিল।

পরে গত বৃহস্পতিবার রাতে আনুমানিক ২ টার দিকে হঠাৎ ঔ পরিত্যক্ত ঘরটিতে আগুন দেখতে পাই। পরে আমরা এলাকার লোকজন সেখানে যাই গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু বিদ্যুৎ সংযোগ থাকার কারনে আমরা ভয় পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পারি নি। তাই ৪ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এখানে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য মোঃ রাসেল মিয়া বলেন, চেয়ারম্যান মহোদয় এসেছিলেন সরকারি অনুদানের জন্য আবেদন করার কথা বলেছেন। আর মাদক সেবনকারীদের কঠোর শাস্তির ব্যাবস্থা করা হবে। এ ব্যাপারে লক্ষিগন্জ ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হক তুহিন বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভোক্তভোগি পরিবার গুলোকে বলেছি সরকারি অনুদানের জন্য আবেদন করার জন্য।

আমি অনুদানের জন্য ইউএনও মহোদয়ের সাথে কথা বলব। চেয়ারম্যান তুহিন আরো বলেন মাদক সেবনকারীদের কোন ছাড় দেওয়া হবে না। মাদক সেবনকারী যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা করা হবে।

এ ঘটনায় নেত্রকোণা মডেল থানার অফিসার ইনসার্জ খন্দকার শাকের আহমেদের সাথে কথা বললে তিনি বলেন, আমি এখনো কোন লিখিত অভিযোগ পাই নি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin