রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

নেত্রকোনায় চল্লিশা মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এস এস সি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শরীফুল হাসান আরিফ এর সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ খায়রুল আমীন এর
সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী,  হেনা ইসলাম কলেজের সভাপতি মোঃ কামরুল হক,
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, চল্লিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ, অভিভাবক সদস্য মোঃ সাইফুল ইসলাম সবুজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না,  জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহমুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আলম খান, লক্ষীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন খানসহ শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত বিদ্যালয়ের
২১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin