রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনায় জমি দখল ও দোকানঘর ভাঙচুরঃথানায় অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

 

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর বাজার এলাকায় জমি দখল, দোকানঘর ভাঙচুর ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই পরিবারের পাঁচজন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ত্রিশাল পৌর এলাকার বাসিন্দা মো. আলমগীর কবির (৫৩) পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এন নুরুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “তদন্ত চলছে। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযোগে বলা হয়, আলমগীর কবির তার পিতা মৃত আলতাব আলী সরকারের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পূর্বধলার ফাজিলপুর মৌজায় ৬০ শতাংশ জমি পান। এর মধ্যে ৩ শতাংশ জমি তিনি দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে আসছেন মো. মজিবুর রহমান নামের একজন চায়ের দোকানদারকে।

রোববার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে মোবাইল ফোনে সংবাদ পেয়ে আলমগীর জানতে পারেন—স্থানীয় কচুমুদ্দিনের পাঁচ ছেলে মো. সুলতান (৪০), মো. শাহ পরান (৩৫), মো. আলমগীর (৩০), মো. শাহ আলম (২৫) ও মো. আকাশ (২২) লাঠিসোটা নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ওই জমিতে ঢুকে চায়ের দোকান ভাঙচুর করেন। টিন ও ছাউনি ভেঙে ফেলা হয়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।

পরে তারা একটি ড্রাম ট্রাক এনে জমিতে মাটি ফেলতে শুরু করেন, যেন জবরদখলের ভিত্তি তৈরি করা যায়।

সংবাদ পেয়ে জমির মালিক আলমগীর কবির, তার ভাই শাহজাহান কবির ও স্ত্রী নূর জাহান আক্তার ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হুমকিতে বলা হয়, “জমিতে আসলে মেরে ফেলব, লাশ গুম করব।”

তবে উপস্থিত কিছু স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার বিষয়ে দোকানদার মজিবুর রহমান বলেন, “আমি বিগত ২০ বছর ধরে এখানে চায়ের দোকান করে আসছি। দোকানটি আলমগীর সাহেবের কাছ থেকে ভাড়া নিয়ে নিয়েছি। হঠাৎ দিনের বেলা কেউ কিছু না বলেই আমার দোকান ভেঙে ফেলে। আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।”

স্থানীয় ফাজিলপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া বলেন, “এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। জোরপূর্বক জমি দখল, ভাঙচুর ও হুমকি—সবই আইনবিরোধী। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin