সোমবার, ১১ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনায় জমি বিরোধে ঘর ভাঙচুর, বাদ্যযন্ত্র লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

নেত্রকোনার পৌরসভার বাহির চাপড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নির্মাণাধীন ঘর ভাঙচুর ও বাদ্যযন্ত্র লুটের অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০–৫০ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাহির চাপড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার ফেরদৌস কবির রোমেলসহ কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে অভিযুক্তরা শফিকুল ইসলামের দখলীয় জমিতে প্রবেশ করে নির্মাণাধীন দুটি টিনের ঘর ভাঙচুর করে। এ সময় তারা বেহালা, তবলা ও হারমোনিয়ামসহ বেশ কিছু বাদ্যযন্ত্র নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ সময় শফিকুল ইসলামকে মারধরের চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
শফিকুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন সরকার বলেন, অভিযোগটি পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin