বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনার আটপাড়ায় লরি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত-২

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৪২১ বার পড়া হয়েছে

নেত্রকোনা মদন সড়কের আটপাড়ার মাটিকাটা নামক স্থানে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লরি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল হক (২৫) নামক এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত মোজাম্মেল আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের সুলতু মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মোজাম্মেল রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বাড়ী থেকে বের হয়ে তেলিগাতী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় অন্য আরেকটি মোটর সাইকেলকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক মোজাম্মেলসহ আরো দুইজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রæত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত একজন আটপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে আটপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুর রহিম দ্রæত ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin