শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি মাছুম চৌধুরী, সম্পাদক রফিকুল ইসলাম

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭২৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

 

 

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মাছুম চৌধুরী (ছাতা প্রতীক) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম রফিক (মাছ প্রতীক)।

উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৪৯৭ ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মাছুম চৌধুরী ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী খায়রুল কবীর তালুকদার চেয়ার প্রতীকে পান ১৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী খসরু আহমেদ (তালা প্রতীক) পান ১৫৪ ভোট এবং মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল (ফুটবল প্রতীক) পান ৮০ ভোট।

দুপুর ১২টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দীর্ঘদিন পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin