শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার পূর্বধলায় স্বামীহারা অসহায় নারীর বাড়ীঘর ভাংচুরের অভিযোগে থানায় আবেদন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ।
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৬২৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ীঘর ভাংচুরের অভিযোগ এনে স্বামীহারা অসহায় নারী ন্যায় বিচার চেয়ে পূর্বধলা থানার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত আবেদন দায়ের করেছে।

লিখিত অভিযোগে প্রকাশ, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ভূগী গ্রামের মৃত লুৎফুর রহমানের স্ত্রী নাছিমা বেগমের সাথে তারই প্রতিবেশী মৃত ফয়েজ উদ্দিনের পুত্র নজরুল ইসলামের বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে নজরুল ইসলাম গংরা ২৬ জুন দুপুরে নাছিমা বেগমের অনুপুস্থিতে তার বাড়ীতে অবৈধ অনুপ্রবেশ করে বসত বাড়ী ভাংচুর করে।

এ সময় ঘরে থাকা নাছিমার কলেজ পড়–য়া মেয়ে ভয়ে আতংকে তার মাকে মোবাইলে ফোন দিয়ে কান্না কাটি করতে থাকে। নাছিমা ফোন পেয়ে দ্রুত বাড়ীতে এসে প্রতিপক্ষের লোকজনকে ভাংচুর করতে বাঁধা দিলে তারা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এরপর থেকে স্বামীহারা মহিলা তার কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।
অসহায় নাছিমা বেগম পূর্বধলা থানার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে জীবনের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক হামলাকারী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।

এ ব্যাপারে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বাড়ীঘর ভাংচুর নয়, ঘরের বেড়া সরিয়ে ফেলা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin