রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণারের ডিজিটাল কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৫২৮ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার নারীদের প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্নার স্থাপন করা হয়েছে। সেইসাথে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দ্রুত সেবা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ ওয়েবসাইট www.digitalnetrokona.org নির্মাণ করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে সেবা কার্যক্রম নিশ্চিত করা যায় এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্ধোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সুহেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খবিরুল আহসান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, সদর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফারহানা ইসলাম নোভা প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin