বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

নেত্রকোনায় সুশাসনের লক্ষ্যে অনুসন্ধানী সাংবাদিকতাঃ আকাঙ্খা ও বাস্তবতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৫ বার পড়া হয়েছে
নেত্রকোনায় সুশাসনের লক্ষ্যে অনুসন্ধানী সাংবাদিকতাঃ আকাঙ্খা ও বাস্তবতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে  ১১টায় নেত্রকোনা পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নেত্রকোনা জেলা শাখা এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই গণতন্ত্রের মানষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খানের প্রয়াণ দিবস উপলক্ষে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
 সুজনের নেত্রকোনা জেলা শাখার সভাপতি সাংবাদিক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি  বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা পৌরসভার প্যানেল অব মেয়র এস এম মহসীন আলম।
  কর্মশালায় আন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক মনিরুজ্জামান মহসিন, সাংবাদিক কবীর হোসেন চাঁন মিয়া, ভজন দাশ, মনোরন্জন সরকার, হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের স্বমন্বয়কারী এ এন এম নাজমুল হোসাইন, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস ও সোহান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের প্রেক্ষিতে  অনুসন্ধানী সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের উপায় নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জনগনের স্বার্থে সকল প্রকার লোভ লালসা এবং ভয় ভীতির উর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin