শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনা- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ।

মোঃ আঙ্গুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৭৭২ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ , মদন মোহনগঞ্জ খালিয়াজুরী) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা  ও রাজপথের লড়াকু সৈনিক শফী আহমেদ।ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি সাজ্জাদুল হাসান।

 

সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তাঁর অনুসারীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি শফী আহমেদ নিশ্চিত করেছেন।দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেননি শফী আহমেদ।

 

গত ১১ জুলাই ওই আসনের এমপি রেবেকা মমিন অসুস্থ হয়ে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২ সেপ্টেম্বর নির্বাচনের সময় ঠিক হয়। কিন্তু সাবেক আমলা সাজ্জাদুল হাসান আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী হওয়ায় বিনা ভোটেই  নির্বাচিত হন তিনি।

 

ওই উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন শফী আহমেদ। দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করাকে দল বিদ্রোহী হিসেবে গণ্য করবে না বলে মনে করেন শফী আহমেদ।শফী আহমেদ বলেন, এলাকার জনগণ আমাকে ভালোবাসে, জাতীয় সংসদ সদস্য হিসেবে আমাকে দেখতে নেত্রকোনা -৪ আসনের সাধারণ জনগণ। জনগণের চাওয়াতেই আমি এমপি প্রার্থী হয়েছি। নির্বাচনে জয়ের ব্যাপারে পুরোপুরি তিনি আশাবাদী বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন শফী । কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় তার আর ভোট করা হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin