সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নূর মোহাম্মদ জরিপ
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক বাড়ি ঘর ও গাছ পালা লন্ড ভন্ড হয়ে যায়।

মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিকভাবে শুরু হওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার এমন ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকেই উপজেরার পৌর সদরসহ ৮ ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত ২০ ঘন্টায় বিদুৎ সংযোগ বন্ধ রয়েছে।

উপজেলা কৃষি অফিস ও
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বেগে ঝড় শুরু হয়। এর সঙ্গে তীব্র শিলাবৃষ্টি হওয়ায় বোরো ধান, শাকসবজি ও অন্যান্য ফসলের ক্ষতি হয়। অনেক কৃষকের ক্ষেতের পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ে। এতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।

ঝড়ের সময় বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক স্থানে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, হঠাৎ এ ধরনের দুর্যোগে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা সরকারের কাছে ক্ষতিপূরণ ও সহায়তার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলেও তারা আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের কৃষক নিকচন জানান, আমি চার একর জমি চাষ করেছিলাম। তিন চার দিনের মধ্যে কাটবে বলে ভাবছিলাম। এতে প্রায় ৪ শ মন ধান হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল শিলা বৃষ্টিতে আমার সব শেষ হয়ে গেছে। এখন ১০০ মন ধান পাওয়ার কোন অবস্থা নেই।

মাঘান ইউনিয়নের পদারকোনা গ্রামের কৃষক জিয়াউর রহমান জানান,তিন একর জমি ৭০ শতাংশই এই ঝড়ে মাটির সাথে মিশে গেছে।

তিয়শ্রী ইউনিয়নের সাইতপুর গ্রামের কৃষক ইছাক মিয়া জানান, আমি ৮ একর জমি চাষ করি। দুই দিনের মধ্যে কাটার কথা ছিল ৮০ ভাগ শিলায় চলে গেছে। এখন শ্রমিক দিয়ে কাটলে শ্রমিকের খরচেই হবে।

উপজেলার কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান জানান, পৌরসভাসহ ৮ ইউনিয়নে প্রায় ৬শ হেক্টর বোরো জমি শিলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে। সব চেয়ে ক্ষতির পরিমান তিয়শ্রী,মাঘান,গোবিন্দশ্রী ও ফতেপুর ইউনিয়নে। তবে ১০০ হেক্টর জমি একে বারেই কাটা যাবে না। আমিসহ আমাদের লোকজন সকাল থেকেই মাঠে আছি।

উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, গতকাল সন্ধ্যায় শিলা বৃষ্টি ও ঝড়ে বেশ কিছু এলাকায় বোরো জমি ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি অফিসার মাঠে কাজ করছেন। আমিও তাদের মাধ্যমে খোঁজ খবর রাখছি। কি পরিমান ক্ষতি হয়েছে পরে জানানো হবে। তবে যে সব বাড়ি ঝড়ে ভেঙে গেছে তাও তালিকা প্রস্তুত করা হচ্ছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin