সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

মদনে বিএনপির পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

নূর মোহাম্মদ জরিপ
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচির যাত্রা শুরু হয় এবং প্রতি শনিবার এ কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হবে বলে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin