বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

শিক্ষা যেমন জাতীর মেরুদন্ড তেমনি সুশিক্ষা জাতীর সম্পদ-অসীম উকিল

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪৯৪ বার পড়া হয়েছে

কেন্দুয়ায় পুষ্টির গুরুত্ব সম্পর্কে কিশোর-কিশোরীদের নিয়ে আলোচনা সভায় এমপি অসীম কুমার উকিল বলেছেন-শিক্ষা যেমন জাতীর মেরুদন্ড তেমনি সুশিক্ষা জাতীর সম্পদ। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এবাদুর রহমেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা ৩-আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

তিনি শিক্ষার্থীদের বলেন-শিক্ষা যেমন জাতীর মেরুদন্ড তেমনি সুশিক্ষা জাতীর সম্পদ। তোমরা পুষ্টিগুণ সম্পর্কে জানবে এবং মানুষদেরকে জানাবে। সকল মানুষ সুস্থ্য ভাবে বেঁচে থাকলে সমাজ সুস্থ্য থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও প্রেসক্লাব সভাপতি এড.আবদুল কাদির ভূঞা, আ’লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা,কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল আলম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম,সাংবাদিক রাখাল বিশ্বাস, জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মো:রিপন মিয়া এবং সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অর্পিতা দে। অনুষ্ঠানটির আয়োজন করেন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin