সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবীতে নেত্রকোনায় মানববন্ধনসাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবীতে নেত্রকোনায় মানববন্ধন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

 

মিথ্যা মামলায় কারা নির্যাতিত, ভাটি বাংলার বরপুত্র, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবীতে সোমবার নেত্রকোনায় মানববন্ধন করেছে নেত্রকোনার সর্বস্তরের এলাকাবাসী।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেত্রকোনা পৌরসভার মোড়ে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারদিন চৌধুরী রিমি’র সঞ্চালানায় মানববন্ধন চলাকালে লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এস এম মুসা, সাবেক চেয়ারম্যান শরীফ হায়দার খান পাঠান মনি, জেলা জামায়াতের নেতা আলহাজ¦ কাজী শফিউল আলম চৌধুরী জুয়েল, জাসাসের সাবেক সভাপতি ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরী, বিএনপি নেতা নূরে আলম সিদ্দিকী মুন্না, খাজা মোশাররফ হোসেন জাহাঙ্গীর, ফয়সাল চৌধুরী, নুরুল হক মামুন, রেজাউল হক শরীফ, যুবদল নেতা মোকাম্মেল হক রানা, হুমায়ুন কবীর, ফখরুল হাসান শিবলী, শওকত জাহান খান সজীব, নায়েকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান রোমান, জেলা তাতীদলের আহবায়ক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হান ফারাস বাপ্পী, দেলোয়ার হোসেন দেলু, তুলিন তালুকদার, জুবায়ের হোসেন জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনী হাসিনা সরকারের রোষানলে পড়ে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে দীর্ঘ ১৭ বছর যাবৎ কারাগারের অন্ধকার প্রকোষ্টে মানবেতর জীবন যাপন করছে। তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবী জানান।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin