সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন।

বিশেষ প্রতিনিধি আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৪৪৪ বার পড়া হয়েছে

 

মিথ্যা মামলায় কারা নির্যাতিত সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মদনের সর্বস্তরের জনগণ।

 

রোজ বুধবার ১৪ আগস্ট সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও মহিলারা মদন পৌরসভার রাজপথ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

 

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, মদন উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, পৌর বি এন পির তিন বারের সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আঃ কাদির সাবেক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু তাহের আজাদ, ফতেপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সামিউল হায়দার শফি,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ সেকুল সাবেক পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান সম্রাট, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক শামসুল আলম লালু, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, ও অসাধারণ সম্পাদক কবির আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিপন, পৌর বিএনপি নেতা ও মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনী হাসিনা সরকারের রোষানলে পড়ে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে দীর্ঘ ১৭ বছর যাবৎ কারাগারের অন্ধকার প্রকোষ্টে মানবেতর জীবন যাপন করছে। তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে অবিলম্বে দ্রুত লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবী জানায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin