সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

“সাহস, ত্যাগ আর নেতৃত্বে অবিচল: ডা. রফিকুল ইসলাম হিলালী”

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭০১ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র রাজনীতিতে যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখে আজও সংগঠনের কান্ডারী হয়ে রয়েছেন, তাদের একজন হচ্ছেন আলহাজ্ব ডা. রফিকুল ইসলাম হিলালী। তিনি বর্তমানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু। ১৯৮৭ সালে আলাউল হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক, ১৯৯০ সালে সাধারণ সম্পাদক এবং ১৯৯৩ সালে ছাত্রদল চবি শাখার সভাপতি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন।

 

দলের দুর্দিনে সাহসী ভূমিকার জন্য তিনি নেতাকর্মীদের কাছে ‘রাজপথ কাঁপানো’ নেতা হিসেবে পরিচিত। ২০০৮ ও ২০১৮ সালে তিনি নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। ২০০৮ সালে তিনি জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে পরাজিত হন।

 

ডা. হিলালী কেন্দুয়ার জয়হরি পাইলট উচ্চ বিদ্যালয় ও কেন্দুয়া কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি লেটার মার্কসসহ উত্তীর্ণ হন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০১২ সালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও অবদানের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার হন। তাঁর বিরুদ্ধে প্রায় ৪০টির বেশি মামলা দায়ের হয় এবং তিনি বহুবার কারাবরণ করেন। কিন্তু কখনও দল কিংবা আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং দলের সংকটকালে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন।

 

ব্যক্তি জীবনে তিনি একজন সদালাপী, বিনয়ী ও কর্মীবান্ধব নেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়। দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে তিনি একজন নির্ভরতার প্রতীক। তাঁর বক্তব্য, “বিএনপি-ই আমার জীবন, বিএনপি-ই আমার মরণ। শহীদ জিয়ার আদর্শই আমার রাজনীতির অনুপ্রেরণা।”

 

তাঁর সাহস, নেতৃত্বগুণ ও দলীয় প্রতি নিঃস্বার্থ ভালোবাসা তাঁকে আজ নেত্রকোনা বিএনপির অন্যতম ভরসার প্রতীক করে তুলেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin