মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার 

সেলাই মেশিনের চাকায় ভাগ্য পরিবর্তনে এগিয়ে এলো গৌরীপুর প্রেসক্লাব

সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেকার যুব ও দরিদ্র নারীদেও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচীতে ৪০টি পরিবারের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চলনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব হুমায়ুন কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় রির্পোটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনকন্ঠের জেলা প্রতিনিধি এ কে এম উজ্জ্বল খান, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক শিল্প ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, এশিয়ান টিভি’র ময়মনসিংহ প্রতিনিধি মো. আলমগীর হোসাইন, চ্যানেল এসের ময়মনসিংহ প্রতিনিধি এহতাসামুল হক সুমন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, সাংবাদিক শামীম আনোয়ার, আব্দুর রউফ দুদু, মাহফুজুল হক প্রমুখ। আলোচনায় সকল কলম সৈনিকেরা মানব কল্যাণ ও সকল প্রকার মানবিক কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin