শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

স্কাউট ওন, ইফতার ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

স্টাফ রির্পেোটার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৮ মার্চ) গৌরীপুর চাইল্ড ফেয়ার মডেল স্কুলে চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে স্কাউট ওন, ইফতার মাহফিল ও ৮ জন সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউটদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও ময়মনসিংহ জেলা রোভারের সহ সভাপতি প্রফেসর শাহ-মো: জিয়াউল হক। এছাড়া তিনি প্রথম পর্বের সমাপনী ও দ্বিতীয় পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন- চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (আইসিটি এন্ড মেম্বারশীপ রেজিষ্ট্রেশন, প্রোগ্রাম ও আন্তর্জাতিক) বিদ্যুৎ কুমার নন্দী এএলটি।

এছাড়াও বক্তব্য দেন, গৌরীপুর চাইল্ড ফেয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ও কাব স্কাউট লিডার আরিফ আহম্মেদ, উপজেলা কাব স্কাউট লিডার রাজিব আহমেদ, নয়ন কুমার দাস যুগ্ন সম্পাদক বাংলাদেশ স্কাউটস গৌরীপুর উপজেলা, আবু আল সাঈদ সিফাত যুগ্ন সম্পাদক বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল, মোহাম্মদ সাইফুল ইসলাম সম্পাদক বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ জেলা রোভার, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস গৌরীপর উপজেলার সহকারী কমিশনার মুরাদুর রহমান, কাব স্কাউট লিডার কামাল হোসেন, সুজন দাস, চামেলী রানী বর্মন, মোশারফ হোসেন আজম, বাদশা মিয়া, রক্তদূত ফাউন্ডেশনের উপদেষ্টা তাসাদুল করিম, সহ যুগ্নসম্পাদক আফ্রিদি হাসান নিরব। সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রাপ্ত যারা সম্বর্ধিত হলো- মিম আক্তার আলেহা, বর্ণ নন্দী, ফারজানা আক্তার ঝুমি, উৎসা সরকার, ইফতেখার আহমেদ, মো: রেজুয়ান, তরিকুল ইসলাম সাইফ, ফাহিম হাসান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটবৃন্দ কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, হামদ, নাত, গজল, উপাখ্যান, কীর্তন, ভজন, ভক্তিমূলক গান পরিবেশন করে। বিভিন্ন বিষয়ে যারা পরিবেশন করে তাইফ, স্নিগ্ধা, মারুফ, নূর, মীম, বর্ণ, ফারিয়া, কথামনি, জাহিদ, জারিফ, জয়। বিভিন্ন বিষয় পরিবেশন শেষে স্কাউট ওন অনুষ্ঠানের মূল্যায়ন, নীরব প্রার্থনা করা হয়।

এর পর দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম সম্পাদক বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ জেলা রোভার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin