সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো

নূর মোহাম্মদ জরিপ
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোনা স্লুইসগেট দিয়ে নদীর পানি হাওরের দিকে প্রবেশের মুখে পানি ঢুকে বিস্তীর্ণ হাওর এলাকার ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এতে মাঘান ও গোবিন্দশ্রী ইউনিয়নের কয়েক হাজার একর জমির বোরো ধান পানির নিচে চলে যাওয়ার ঝুঁকিতে পড়ে।

এমন পরিস্থিতিতে মদন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব মিল্লাদ হোসেন,ও গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিক আহমেদ সম্রাট এর ব্যক্তিগত অর্থায়নে স্লুইসগেটের মুখে ২০০ বস্তা ফেলে পানি প্রবেশ বন্ধের ব্যবস্থা করা হয়। এতে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং হাওরের ফসল রক্ষা পায়।

স্থানীয় কৃষকরা জানান, দ্রুত সময়ের মধ্যে বস্তা ফেলে পানি প্রবেশ বন্ধ করায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে হাওরের ধান। তারা এ উদ্যোগের জন্য মিল্লাদ হোসেনকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে মিল্লাদ হোসেন বলেন, কৃষকদের ধান রক্ষা করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin