বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

আটপাড়ায় আইন শৃঙ্খলা সভা বয়কট করেন সকল ইউ.পি চেয়ারম্যান

মোঃ জহিরুল ইসলাম হীরা, আটপাড়া
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪৪১ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে আইন শৃঙ্খলা কমিটির সভার আয়োজন করা হয়। সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ। সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো: মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল চেয়ারম্যানগণ উপস্থিত হয়ে সভা বয়কট করে চলে যান।

জানা যায়, গতকাল বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চলাকালীন সময়ে উপস্থিত চেয়ারম্যানগণকে নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ খেলার মাঠে দর্শকদের উপস্থিতিতে মাইকের ব্যবহার করে অথর্ব ও গরু ছাগল বলে হেয়পতিপন্ন করায় আজ সকল চেয়ারম্যান সভা বয়কট করে চলে যান। এ ছাড়া আইন শৃঙ্খলা সভা শেষে সমন্বয় কমিটির সভায়ও চেয়ারম্যান উপস্থিত হন নাই।

এ ব্যাপারে ইউ.পি চেয়ারম্যান অখিল চন্দ্র দাস বলেন, গতকাল আমাদের সকল ইউ.পি চেয়ারম্যানগণকে নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ অথর্ব ও গরু ছাগল বলে আখ্যায়িত করায় আমরা আজ সভা বয়কট করেছি। এছাড়া ইউ.পি চেয়ারম্যান মো: শাহজাহান কবীর বলেন, আমরা আইন শৃঙ্খলা সভা বয়কট করেছি। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্থানীয় সাংসদ মহোদয়কে অবহিত করব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin