শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর 

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা-৪ (মদন,মোহনগঞ্জ,খালিয়াজুরী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, আজকে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী করা হয়েছে,যাতে আমি এই আসনে নির্বাচন করতে পারি, তাই আমার লক্ষ্যই হবে এই এলাকার উন্নয়ন। আপনারা জানেন জাতীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় রাজনীতিও আছে,স্থানীয় রাজনীতিই হচ্ছে উন্নয়ন। আমি এই তিন থানায় উন্নয়নের রাজনীতি করতে চাই, এবার সুযোগ ফেলে অতীতের চেয়েও বেশি উন্নয়ন করব, ইনশাআল্লাহ। আপনারা জানেন,আমাদের নেত্রী গনতন্ত্রের মানষ কন্যা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, আমি দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে তোলেন।

আজ শনিবার নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলে যোগদান দিতে গিয়ে বাগজান কুটুরীকোনা মডেল হাইস্কুল খেলার মাঠে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

বাবর বলেন, আমাদের আদর্শ বিএনপির ৩১ দফা হচ্ছে  উন্নয়নের রুপরেখা, এই ৩১ দফা বাস্থবায়ন করে এলাকার উন্নয়নের চিত্র বদলে দিতে চাই।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে আমার প্রথম কাজ হচ্ছে এলাকার উন্নয়নের পাশাপাশি বেকারত্ব দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি করা। প্রতিটি ঘরে দুই-তিনজন করে বেকার যুবক-যুবতী রয়েছে। তাদের  কর্মসংস্থান তৈরি করে ওইসব বেকারদের চাকরি দিয়ে স্বাবলম্বী করা।

এসময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আঃ কাদিরসহ বিএনপি ও পৌর বি এন পির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ আংগুর রহমান ভূঁইয়া অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin