শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

গণমাধ্যমের কল্যাণে ভাগ্য পরিবর্তন অনিমার

সুপক রঞ্জন উকিল,  গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৫৫৫ বার পড়া হয়েছে
গণমাধ্যমে খবর প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের মাঝি মাখন রবিদাসের স্ত্রী অনিমা রবিদাসের ভাগ্য পরিবর্তন হলো কাঙ্খিত সেলাই মেশিন হাতে পেয়ে।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে উপজেলা প্রশাসন মহিলা অধিদপ্তরের উদ্যোগে অনিমা রবিদাসকে এই সেলাই মেশিন দেয়া হয়।
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ,  অনিমা রবিদাসের হাতে সেলাই মেশিন তুলে দেন।
এর আগে গত ৫ জুলাই গণমাধ্যমে ‘স্বামী চায় কর্মসংস্থান, স্ত্রী সেলাই মেশিন, শিরোণামে একটি খবর প্রকাশ হয়। প্রকাশিত সংবাদে সুরিয়া নদীর নয়ানগর বাউশালী পাড়া ও দক্ষিণ বিশিউড়া গোদারাঘাটে নতুন সেতু হওয়ায় কর্মহীন হয়ে পড়ে মাখন রবিদাস ওরফে মাখন মাঝি। এই অবস্থায় মাখনের স্ত্রী অনিমা রবিদাস সেলাই কাজ জানলেও অভাবের তাড়নায় সেলাই মেশিন কিনতে পারছেনা এমন বিষয় উঠে আসে খবরটিতে।
এদিকে খবরটি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও এমপিপুত্র তানজীর আহমেদ রাজীব  তার বাবা নাজিম উদ্দিন আহমেদ এমপির নজরে আনেন। পরে এমপি মহোদয় মহিলা অধিদপ্তর এর মাধ্যমে  সেলাই মেশিনের ব্যবস্থা করে দেন। তখন গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin