বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

জন্মদিনে পাঠকদের ভালোবাসায় সিক্ত বেদনার কবি শাম্মী খান

অভিজিৎ শান্ত, নেত্রকোণা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৬৬ বার পড়া হয়েছে

গতকাল ২ ফেব্রুয়ারী বেদনার কবি হিসেবে খ্যাত শাম্মী খানের জন্মদিন পালিত হয়েছে। শাম্মী খান ইতোমধ্যেই তার লিখনি দিয়ে জয় করে নিয়েছে পাঠক মন।

জন্মদিনের প্রথম প্রহর থেকেই পাঠক ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উষ্ণ অভিনন্দন জানাতে শুরু করে। সকলের এমন ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা জানাতেও কৃপণতা করেননি এই বেদনার কবি।

তিনি বলেন, আমার পাঠক ও শুভকাঙ্খীদের প্রতি আমি চিরঋণী। যারা আজকের এই দিনটি মনে রেখেছেন তাদেরকে সাদুবাদ জানাই। সেই সাথে তাদের এই ভালোবাসা আমার কাছে প্রেরণা হয়ে থাকবে।

কবি শাম্মী খানের কবিতায় বিরহ, প্রেম, বিদ্রোহ ইত্যাদি বিষয়বস্তু পাওয়া যায়।

তার একক কাব্য গ্রন্থ বেদনার চৌকাঠ পাঠক মনে বেশ দাগ কেটেছিল। সেই থেকেই সাহিত্য প্রেমীরা তাকে বেদনার কবি হিসেবে আখ্যায়িত করেছেন।

এছাড়াও আমার দেশ সোনার দেশ এবং কাব্য চাষী নামে দুইটি যৌথ কাব্যগ্রন্থ গত বছর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে।

কবির জন্মদিনে নেত্রকোণা মহিলা পরিষদ এবং সাহিত্য সংসদ নেত্রকোণা গ্রুপের পক্ষ থেকে কেক কাটার আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin