বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

তিন দিনের অবরোধের প্রথম দিনে নেত্রকোনার বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল ও পিকেটিং ঃ দুটি সিএনজি ভাংচুর ঃ বিএনপি জামায়াতের ১১ নেতাকর্মী আটক

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৭৯০ বার পড়া হয়েছে

বিএনপি- জামায়াত আহুত তিন দিনের অবরোধ কর্মসূচীর প্রথম দিন মঙ্গলবার নেত্রকোনায় ডিলে ঢালে ভাবে অবরোধ চলছে।

পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোঃ শহিদুল ইসলাম সহ বিএনপি জামায়াতের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে ।

ঢাকায় মহাসমাবেশে আওয়ামীলীগ ও পুলিশের পরিকল্পিত হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গণ গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, নানা ধরণের হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এই অবরোধ কর্মসূচীর ডাক দিয়েছে বিএনপি জামায়াতও সমমনা দলগুলো।

সকাল থেকেই অবরোধ কর্মসূচীর সমর্থনে বিভিন্ন সড়কে খন্ড খন্ড মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির নেতাকর্মীরা নেত্রকোনা-ময়মনসিংহ রোডে চল্লিশার ঝাউশী এলাকায় রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধের সমর্থনে মিছিল করতে থাকে। জেলা যুবদলের নেতাকর্মীরা নেত্রকোনা-পূর্বধলা রোডে গাড়া এলাকায় এবং নেত্রকোনা-মোহনগঞ্জ রোডে রাজুর বাজার এলাকায়, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নেত্রকোনা-মদন সড়কের লক্ষীগঞ্জ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করে। এদিকে কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে চিরাং ও রামপুর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং হয়। এ সময় ঝাউশী এলাকায় দুটি সিএনজি ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ, র‌্যাব ও বিজিবি আসায় অবরোধকারীরা সেখান থেকে সরে যায়।

অবরোধ চলাকালীন সময়ে নেত্রকোনা জেলা শহরে কিছু কিছু রিকশা ও ইজিবাইক চলাচল করলেও আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস তেমন একটা চলাচল করেনি। পরবর্তীতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাস স্যান্ড থেকে দুই একটা করে বাস চলাচল করতে শুরু করে। যানবাহন ভাংচুর ও যে কোন ধরণের নাশকতা ঠেকাতে পুলিশ, র‌্যাব ও বিজিবি’র টহল দল মাঠে অবস্থান করছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সার্বক্ষনিক টহল দিচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin