বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ০২ টি মোটরসাইকেলসহ চোর চক্রের ০৫ জন আটক।

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৪৫৮ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামে মোটরসাইকেল চোর চক্রের কতিপয় সদস্য মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে এবং সিসি টিভি ফুটেজ পর্যালোচনায় প্রাপ্ত তথ্যের সূত্র ধরে ডিবি, নেত্রকোণার একটি আভিযানিক টিম ১৪-০৩-২০২৩ খ্রিঃ রাত ০০.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে জনাব মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোণার দিক নির্দেশনায় জনাব মোহাম্মদ আব্দুল আহাদ খান, ওসি ডিবি, নেত্রকোণার সার্বিক তত্বাবধানে এসআই(নিঃ)/মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে ডিবি টিম বারহাট্টা থানাধীন স্বল্পদশাল সাকিনস্থ নাজিম মেম্বার (৪৫), পিতা-মঞ্জু মেম্বার এর বাড়ীর সামনে পাকা রস্তার উপর পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০৫ জন দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ নাঈম মিয়া (২০), পিতা- মোঃ শামীম মিয়া, সাং-গোপালপুর, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোণা, ২। মোঃ হৃদয় মিয়া (২৭), পিতা- শাহজাহান মিয়া, সাং-ঠাকুরাকোণা, থানা ও জেলা-নেত্রকোণা, ৩। মোঃ আরিফ শেখ (২৩), পিতা-মোঃ শান্তো শেখ, সাং-সুসং ধূবাহালা, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোণাদেরকে আটক করে। এ সময় মোটরসাইকেল চোর চক্রের অন্য ০২ জন সদস্য কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামী মোঃ নাঈম মিয়া এর নিকট থেকে ০১ টি নীল রঙের ON test Apache RTR 160 CC মোটর সাইকেল এবং ধৃত আসামী মোঃ আরিফ শেখ এর নিকট হইতে ০১ টি SUZUKI SF 155 CC মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত আছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। ধৃত আসামীগণ একে অপরের সহযোগিতায় নেত্রকোণা জেলার বিভিন্ন থানা এলাকা হতে মোটরসাইকেল চুরি করে উক্ত চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করে থাকে। এ সংক্রান্তে বারহাট্টা থানার মামলা নং-১০, তারিখ ঃ ১৫-০৩-২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। জেলায় মোটরসাইকেল চোর চক্রের আরো কোন সদস্য রয়েছে কিনা এবং তাদের কার্যক্রামের ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আসামীদের ০৭ (সাত) দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin